লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ না জেতার আক্ষেপ নেই রোনালদোর, ইউরো জয়ই শ্রেষ্ঠ প্রাপ্তি

বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণ রেখেই শেষ হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়। ডালাস স্টেডিয়ামে শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। ম্যাচের দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে মিকেল মেরিনোর গোলটিই পর্তুগালের বিদায় নিশ্চিত করে। ৪১ বছর বয়সী এই মহাতারকা পুরো ম্যাচে খুব বেশি প্রভাব ফেলতে পারেননি, প্রথমার্ধে উনাই সিমনের দিকে নেওয়া একটি শট ছাড়া উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে ব্যর্থ হন তিনি।

তবে বিশ্বকাপ ট্রফি জিততে না পারার জন্য কোনো আক্ষেপ নেই রোনালদোর। ম্যাচ শেষে মিক্সড জোনে তিনি বলেন, পর্তুগালের হয়ে তার সবচেয়ে বড় অর্জন ২০১৬ সালের ইউরো জয়। তার কাছে ওই ট্রফিটি বিশ্বকাপের মতোই মূল্যবান। ২৩ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে পর্তুগালকে তিনটি বড় শিরোপা উপহার দিয়েছেন রোনালদো—২০১৬ সালের ইউরো, ২০১৯ সালের উয়েফা নেশনস লিগ এবং ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ। তিনি দাবি করেন, এই অর্জনগুলো দেশের ফুটবল ইতিহাস বদলে দিয়েছে। রোনালদো বলেন, আগামীকালের সকালটা তিনি ফুরফুরে মেজাজেই শুরু করবেন, কারণ দেশের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। তার আগে পর্তুগাল কোনো আন্তর্জাতিক শিরোপা জিততে পারেনি, অথচ তার হাত ধরেই তিনটি ট্রফি এসেছে।

বিশ্বকাপে রোনালদোর সর্বোচ্চ সাফল্য ছিল ২০০৬ সালের সেমিফাইনাল। এরপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ সালে কোনো আসরেই পর্তুগাল শেষ চারে পৌঁছাতে পারেনি। জাতীয় দলে এটিই তার শেষ ম্যাচ কি না এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি রোনালদো। তিনি জানান, আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না এবং এই মুহূর্তে খেলা চালিয়ে যাওয়াটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়।

জনপ্রিয় সংবাদ

প্রাণীর প্রতি মমতা ও ইসলাম: ইসলামের মানবিক শিক্ষা ও নির্দেশনা

বিশ্বকাপ না জেতার আক্ষেপ নেই রোনালদোর, ইউরো জয়ই শ্রেষ্ঠ প্রাপ্তি

প্রকাশিত হয়েছে: ০৫:১৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬