লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাবি স্টেশনে ট্রেনে পাথর নিক্ষেপ: ৩ সন্দেহভাজন আটক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৫৬। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে অবস্থানরত শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। সোমবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান।

আটককৃতদের মধ্যে দুজনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং অপর একজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়েছে। প্রক্টর জানান, গত কিছুদিন ধরেই রাবি রেলস্টেশনে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর চলন্ত ট্রেন থেকে ইট ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন এবং সুষ্ঠু অনুসন্ধানের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রক্টর আরও জানান, আটককৃতদের রিমান্ডে নিয়ে এই ঘটনার পেছনে অন্য কোনো চক্র বা ইন্ধনদাতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। উল্লেখ্য, গত কয়েকদিনের এসব ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং স্টেশনের আশপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তহবিল সংকটে ৮৩ লাখ শরণার্থীর জরুরি সহায়তা বন্ধের আশঙ্কা

রাবি স্টেশনে ট্রেনে পাথর নিক্ষেপ: ৩ সন্দেহভাজন আটক

প্রকাশিত হয়েছে: ০৮:০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬