লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পকলা একাডেমিতে সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লাকে বিশেষ সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ২৪ জুলাই আয়োজিত এই অনুষ্ঠানে সংগীতের ভুবনে এই কিংবদন্তি শিল্পীর অসামান্য অবদানকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য রাখবেন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

শিল্পকলা একাডেমি সূত্র জানিয়েছে, এই একক সংগীতানুষ্ঠানে রুনা লায়লা তাঁর জনপ্রিয় ও বিখ্যাত গানগুলো বিভিন্ন ভাষায় পরিবেশন করবেন। শিল্পী হিসেবে রুনা লায়লা বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে অনন্য ভূমিকা রেখে চলেছেন। তাঁর গান কেবল বিনোদন নয়, বরং প্রেম, দেশাত্মবোধ, মানবিকতা ও সাংস্কৃতিক ঐক্যের চিরন্তন ভাষা হিসেবে বিবেচিত হয়।

এই আয়োজনের মধ্য দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০০, ৩০০০ এবং ৫০০০ টাকা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত সমুদয় অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।

জনপ্রিয় সংবাদ

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

শিল্পকলা একাডেমিতে সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা

প্রকাশিত হয়েছে: ০৪:০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬