লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েমসহ ৯ কেন্দ্রীয় সম্পাদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন সদ্যবিদায়ী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার (১৩ জুলাই) দুপুরে ছাত্রশিবিরের ষাণ্মাসিক এক সেটআপে সাদিক কায়েমসহ মোট ৯ জন কেন্দ্রীয় সম্পাদকের আনুষ্ঠানিক বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের প্রচার সম্পাদক এসএম ফরহাদ।

বিদায়ের পর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাদিক কায়েম। তিনি লিখেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তার আবেগ ও ভালোবাসার প্রিয় সংগঠন। দীর্ঘ এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি আজ আনুষ্ঠানিক ছুটি নিয়েছেন। এই দীর্ঘ পথচলার জন্য তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন এবং জানিয়েছেন যে, জীবনের সবচেয়ে সুন্দর ও প্রোডাক্টিভ সময়গুলো তিনি এই কাফেলার সাথেই অতিবাহিত করেছেন।

সাদিক কায়েম আরও উল্লেখ করেন, এই সংগঠন তাকে দেশ ও জাতিকে নিয়ে ভাবতে শিখিয়েছে, জড়তা ভেঙে কথা বলার সাহস জুগিয়েছে এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে সহায়তা করেছে। আত্মিক ও আধ্যাত্মিক বিকাশে ইসলামী ছাত্রশিবির তাকে পরিপূর্ণ পথনির্দেশনা দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। স্মৃতির পাতায় ভেসে ওঠা অসংখ্য প্রিয় মুখ ও সংগ্রামী চিত্র এবং নিবেদিতপ্রাণ দায়িত্বশীলদের সান্নিধ্যকে তিনি জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন হিসেবে অভিহিত করেছেন।

পরিশেষে তিনি দোয়া চেয়ে লিখেছেন, আল্লাহ যেন ছাত্রশিবিরের কর্মীদের পবিত্র সম্পর্কগুলো কবুল করেন এবং সামনের দিনগুলোতে এই অঞ্চলের মজলুম মানুষের মুক্তি সংগ্রামের অতন্দ্র প্রহরী হিসেবে পথ চলার তাওফিক দেন। এছাড়া এই আন্দোলনকে বিজয়ী করার মতো যোগ্য নেতৃত্ব দান করার জন্যও তিনি প্রার্থনা করেছেন।

উল্লেখ্য যে, আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়া ৯ জন কেন্দ্রীয় সম্পাদকের মধ্যে সাদিক কায়েম ছাড়াও রয়েছেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

জনপ্রিয় সংবাদ

এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে: জাহেদ উর রহমান

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েমসহ ৯ কেন্দ্রীয় সম্পাদক

প্রকাশিত হয়েছে: ১১:১৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬