লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীতে চাঁদাবাজ ও দখলদারদের ভোট না দেওয়ার আহ্বান সার্জিস আলমের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগামী দিনের রাজনৈতিক লড়াই হবে শাসক ও শাসিতের মধ্যে, ন্যায় ও অন্যায়ের মধ্যে। তিনি বলেন, আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান করছি। শুক্রবার বিকেলে নাটোর শহরের মাদরাসা মোড়ের স্বাধীনতা চত্বরে এনসিপির জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সার্জিস আলম ভোটারদের উদ্দেশ্যে বলেন, বাবা বা দাদা কোন দল বা প্রতীকে ভোট দিয়েছেন বলে আমাদেরও সেই পথ অনুসরণ করতে হবে, এমন কোনো কথা নেই। তিনি আরও যোগ করেন, আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকবো এবং জুলুম-অত্যাচারের বিরুদ্ধে অবস্থান নেবো। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা ভুল করলে আপনারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, আমরা তা মাথা পেতে গ্রহণ করবো।

জাতীয় সংসদের দায়িত্ব পালন প্রসঙ্গে সার্জিস আলম বলেন, রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ যথাযথ যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাই কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। কে কোন পরিবার থেকে এসেছে তা বিবেচ্য নয়, সৎ ও যোগ্য মানুষ দেখেই ভোট দিতে হবে। তিনি সতর্ক করে বলেন, খারাপ মানুষকে ভোট দিয়ে ভালো ফলাফল আশা করা বোকামি।

সমাবেশে তিনি নাটোর পৌরসভার আগামী নির্বাচনে দলের জেলা আহ্বায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফের পক্ষে ভোট ও সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি দেশের সকল মানুষকে দল-মতের ঊর্ধ্বে উঠে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এনসিপির নাটোর জেলা আহ্বায়ক আব্দুল মান্নাফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, এস এম সাইফ মুস্তাফিজ ও সানোয়ার তুষার। বিশেষ অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ ও সানোয়ার তুষার পাবনার সাঁথিয়া-বেড়া আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবু সাঈদকে কাছে টানার অভিযোগ তুলে পাবনা সদরের বিএনপির বর্তমান সংসদ সদস্য শিমুল বিশ্বাসের সমালোচনা করেন। জুলাই পদযাত্রা ও এই সমাবেশে এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ইউরোপের দাবানলে নতুন আতঙ্ক ‘ফায়ার ক্লাউড’, সতর্ক করলেন বিজ্ঞানীরা

আগামীতে চাঁদাবাজ ও দখলদারদের ভোট না দেওয়ার আহ্বান সার্জিস আলমের

প্রকাশিত হয়েছে: ০২:৪৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬