লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরোয়ার আলমগীরের সংসদে যোগদানের বিষয়ে বুধবার আদেশের দিন ধার্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা ও তার সংসদ অধিবেশনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে আদেশের জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ শুনানির পর এই দিন নির্ধারণ করেন। এই আদেশের মাধ্যমেই জানা যাবে তিনি সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন কি না।

এর আগে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরকে শপথ পড়ানোর পর জাতীয় সংসদের অধিবেশনে যোগদান থেকে বিরত রাখার জন্য একটি আপিল আবেদন করা হয়। ওই আবেদনের ওপর আজ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। বরং বিষয়টি নিয়ে আবারও শুনানি অনুষ্ঠিত হয় এবং শুনানি শেষে আপিল বিভাগ রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য করেন।

ঘটনার প্রেক্ষাপটে দেখা যায়, রিটার্নিং কর্মকর্তা সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর ঋণ খেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের মুহাম্মদ নুরুল আমীন। সেই আপিলের শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল ঘোষণা করে। পরবর্তীতে সরোয়ার আলমগীর হাইকোর্টে রিট করলে গত ২৭ জানুয়ারি আদালত নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে রুল জারি করেন।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আদালত লিভ মঞ্জুর করেন। একই সঙ্গে সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন। এই আপিল প্রক্রিয়ার অংশ হিসেবেই নুরুল আমীন হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরের সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন।

আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আহসানুল করিম ও এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে, মুহাম্মদ নুরুল আমীনের পক্ষে শুনানি পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আজিম উদ্দিন পাটোয়ারী।

জনপ্রিয় সংবাদ

পেপাল-পেওনিয়ারসহ ডিজিটাল পেমেন্ট সেবার নতুন নীতিমালা জারি করল বাংলাদেশ ব্যাংক

সরোয়ার আলমগীরের সংসদে যোগদানের বিষয়ে বুধবার আদেশের দিন ধার্য

প্রকাশিত হয়েছে: ০৬:০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬