লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২: ০২

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুছ আলী (৪২) নামের এক ঝালমুড়ি বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে শহরের কামালনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুছ আলী ওই এলাকার মৃত রহমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই রোববার সকালে জীবিকার তাগিদে ঝালমুড়ি বিক্রির জন্য ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন ইউনুছ আলী। বাড়ি থেকে বের হওয়ার সময় অসাবধানতাবশত তার ভ্যানগাড়িটি পাশের একটি মুরগির খামারের টিনের চালের সংস্পর্শে আসে। টিনের চালটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকায় ভ্যানগাড়িটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ইউনুছ আলী দীর্ঘদিন ধরে শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে নবনিযুক্ত সিভিল সার্জনের নিয়োগ বাতিলের দাবিতে কার্যালয় অবরোধ

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৬:০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬