লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার পাটকেলঘাটায় প্রাতঃভ্রমণে বেরিয়ে বাসচাপায় নিহত ১

সাতক্ষীরার পাটকেলঘাটায় প্রাতঃভ্রমণের সময় বাসচাপায় আনন্দ দাস (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনন্দ দাস পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের কৃষ্ণ পদ দাসের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আনন্দ দাস মহাসড়কের পাশ দিয়ে প্রাতঃভ্রমণে বের হন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ‘সোহাগ পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬২) তাকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি মহাসড়ক থেকে প্রায় ২০ হাত দূরে সড়কের পাশের একটি জলাশয়ে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে আটকে কাত হয়ে যায়। তবে এতে মহাসড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে নিহতের মরদেহ তার নিজ বাড়িতে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়ক দুর্ঘটনা হওয়ায় বিষয়টি আইনগতভাবে হাইওয়ে পুলিশ তদারকি করছে। দুর্ঘটনার জন্য দায়ী সোহাগ পরিবহনের বাসটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে বিষয়টি খর্নিয়া হাইওয়ে থানাকে জানানো হয়েছে এবং পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

জনপ্রিয় সংবাদ

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

সাতক্ষীরার পাটকেলঘাটায় প্রাতঃভ্রমণে বেরিয়ে বাসচাপায় নিহত ১

প্রকাশিত হয়েছে: ০৮:৩২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬