লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কাতার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা

আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে কাতার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে পৃথকভাবে আলোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রিন্স ফয়সাল কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে কথা বলেছেন।

এই আলোচনায় তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার বিষয়টি। এছাড়া, এই লক্ষ্য অর্জনে দেশগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও পরামর্শ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়ায় বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটে উপজেলা প্রশাসনের অভিযান

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কাতার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা

প্রকাশিত হয়েছে: ০৫:২৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬