লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ভ্যান নিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

পাবনার ফরিদপুর উপজেলায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামের উত্তর পাশে বড়াল নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। নিহত কিশোর মো. সাকিব উপজেলার রতনপুর মধ্যপাড়া গ্রামের মো. হারিছ প্রামাণিকের ছেলে।

ঘটনার দিন সকালে সাকিব ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। দীর্ঘ সময় পার হওয়ার পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে সন্ধ্যায় নদীতে মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সাকিবের বলে শনাক্ত করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, ভ্যানগাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা সাকিবকে মাথায় আঘাত করে হত্যা করেছে। হত্যার পর তার মরদেহ নদীতে ফেলে দিয়ে ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল হাসান মাসুদ জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সাকিবের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, নিখোঁজ ভ্যানগাড়ি উদ্ধার এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও অভিযান অব্যাহত রয়েছে। এই কিশোরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

পাবনায় ভ্যান নিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

পাবনায় ভ্যান নিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬