লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে নৈশপ্রহরীকে বেঁধে ৭ অটোরিকশা ও মোটরসাইকেল ডাকাতি

সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার সচিব রোডে অবস্থিত ইউসুফের গ্যারেজে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে গ্যারেজে প্রবেশ করে। এ সময় ডাকাতরা গ্যারেজের নৈশপ্রহরীকে জিম্মি করে পিঠমোড়া করে বেঁধে ফেলে এবং তার দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ডাকাত দলের প্রত্যেক সদস্যের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে এবং তাদের প্রত্যেকের হাতেই দেশীয় অস্ত্র ছিল। তারা বড় আকারের কাটার ব্যবহার করে অত্যন্ত দ্রুততার সাথে অটোরিকশা ও মোটরসাইকেলের তালা কেটে ফেলে। ডাকাতি শেষে তারা গ্যারেজের মালামাল কাছাকাছি রাখা একটি ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। সব মিলিয়ে ডাকাতরা সাতটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল নিয়ে গেছে।

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

সাভারে নৈশপ্রহরীকে বেঁধে ৭ অটোরিকশা ও মোটরসাইকেল ডাকাতি

প্রকাশিত হয়েছে: ০২:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬