লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ব্যর্থ হবে: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন না হলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ৭০ শতাংশ মানুষ যে গণভোটে রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে যারা নিজেদের সরকার বলে দাবি করছেন, তাদের বৈধতা ওই গণভোটের ওপরই নির্ভরশীল। গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিলেও সরকার ক্ষমতায় যাওয়ার পর সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। সংস্কারের প্রতিশ্রুতি দিলেও সরকার এখন তা অস্বীকার করছে বলে তিনি দাবি করেন। সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়েও তিনি তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, সংসদের কার্যপ্রণালি ও সংবিধানে এ ধরনের কমিটি গঠনের কোনো বিধান নেই, তাই এই কমিটিকে তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।

বিএনপির উদ্দেশে জামায়াত আমির বলেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা বুঝতে তাদের দেরি হয়েছিল, এবার যেন সেই ভুল না হয়। তিনি সবাইকে নিয়ে দেশ গঠনের আহ্বান জানান। এছাড়া ফ্যাসিবাদ পরাজিত করার সংগ্রামে নতুন প্রজন্মের ত্যাগের কথা উল্লেখ করে তাদের যথাযথ রাষ্ট্রীয় সম্মানের দাবি জানান। তিনি আরও বলেন, ৭১ এবং ২৪-এর মর্যাদা আলাদা। ৭১ আমাদের ইতিহাসের সোনালি অংশ, আর ২৪ আমাদের বীরদের অর্জন। এই ২৪-কে হারিয়ে যেতে দেওয়া হবে না।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন। এছাড়া ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারাও এতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

পাবনায় ভ্যান নিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ব্যর্থ হবে: শফিকুর রহমান

প্রকাশিত হয়েছে: ০১:৩১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬