লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলেন কীভাবে: শফিকুর রহমান

জুলাই আন্দোলনের মূল দাবি ছিল রাষ্ট্র সংস্কার, এমনটি উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রশ্ন তুলেছেন, জনগণ যদি গণভোটের চারটি প্রশ্ন বুঝতে না পারে, তবে তারা বিএনপির ৩১ দফা কীভাবে বুঝল। গত ১৬ জুলাই বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ভোটচুরির স্বীকারোক্তি ইতিমধ্যে রয়েছে এবং ভবিষ্যতে এ সংক্রান্ত আরও বিষয় সামনে আসবে। ক্ষমতাসীন দল বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনো অন্যায় করা ঠিক হবে না। তিনি দৃঢ়তার সাথে বলেন, জীবন দেব তবুও ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না।

২০২৪ সালের আন্দোলনের অর্জন সম্পর্কে তিনি বলেন, অনেকেই এখনো অতীত নিয়ে পড়ে আছেন। তার মতে, চব্বিশের আন্দোলন না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী আর তিনি নিজে বিরোধীদলীয় নেতা হতে পারতেন না। অতীত আঁকড়ে ধরে জাতি সামনে এগোতে পারবে না বরং চব্বিশের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।

সংবিধান সংশোধন বিষয়ে জামায়াত আমির প্রশ্ন রাখেন, কোন সংবিধানে সংবিধান সংশোধন কমিটির কথা উল্লেখ আছে? গণভোটের রায়ের পক্ষে তাদের অবস্থান অটল থাকবে জানিয়ে তিনি বলেন, সংসদে কোনো সমাধান না হলে রাজপথে আন্দোলনের বিকল্প নেই।

ভারত প্রসঙ্গে ডা. শফিকুর রহমান দাবি করেন, জামায়াতই ভারতের একমাত্র অপছন্দের দল। তিনি বলেন, তারা আমাদের লাল কার্ড দেখায়, কিন্তু জামায়াত সেই লাল কার্ডের পরোয়া করে না। তাদের ভূখণ্ডে যাওয়ার কোনো ইচ্ছাও জামায়াতের নেই বলে তিনি মন্তব্য করেন।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

গণভোটের প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলেন কীভাবে: শফিকুর রহমান

প্রকাশিত হয়েছে: ০৫:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬