লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ আগস্ট ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ শ্যামল, মোজাম্মেল ও রুপার

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর পক্ষ থেকে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আগামী ২৪ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ প্রদান করেন।

প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানিয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তিন সাংবাদিক অপরাধে প্ররোচনা দিয়েছিলেন। ওই সংবাদ সম্মেলনে চীন সফর নিয়ে আলোচনার সময় শেখ হাসিনা কোটা আন্দোলনকারীদের নিয়ে মন্তব্য করেন এবং 'রাজাকার' শব্দটি ব্যবহার করেন, যা শিক্ষার্থীদের কাছে অবমাননাকর ছিল। প্রসিকিউশনের অভিযোগ, ওই ঘটনার পর থেকেই বিক্ষোভ তীব্রতর হয় এবং ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এই তিন সাংবাদিক ছাত্র আন্দোলনের বিরুদ্ধে 'কাউন্টার-ন্যারেটিভ' বা পাল্টা বয়ান তৈরি করেছিলেন।

উল্লেখ্য, মোজাম্মেল বাবু একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং ফারজানা রুপা একই টেলিভিশনের প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর বাইরেও ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বর এবং নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর দমন-পীড়নের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের অন্য একটি মামলায় বাবু ও রুপা বিচারের মুখোমুখি হচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

যেকোনো সংঘাত মোকাবিলায় প্রস্তুত ইরান, সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা

২৪ আগস্ট ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ শ্যামল, মোজাম্মেল ও রুপার

প্রকাশিত হয়েছে: ০৭:০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬