লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরি, নিঃস্ব পরিবার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকগোবিন্দপুর গ্রামে চুরির এক ভয়াবহ ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে কৃষক নুরু আলমের গোয়ালঘরে হানা দেয় সংঘবদ্ধ চোরচক্র। সেখান থেকে তারা ৪টি গরু চুরি করে নিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা গোয়ালঘরে গিয়ে গরুগুলো দেখতে না পেয়ে হতবাক হয়ে পড়েন।

চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। এই গরুগুলো হারিয়ে কৃষক নুরু আলমের পরিবার এখন নিঃস্ব অবস্থায় পড়েছে। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, কয়েক মাস পর গরুগুলো বিক্রি করে সেই লাভের টাকায় পুনরায় নতুন গরু কেনার স্বপ্ন দেখেছিলেন তারা। চুরির ঘটনায় তাদের সেই স্বপ্ন এখন ধূলিসাৎ হয়েছে। এ ঘটনায় স্থানীয় পর্যায়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরি হওয়া গরুগুলো উদ্ধারের জন্য সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান

সিরাজগঞ্জে কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরি, নিঃস্ব পরিবার

প্রকাশিত হয়েছে: ০৬:০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬