লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে নদী রক্ষায় দুই দিনের ব্যতিক্রমী সাংস্কৃতিক পদযাত্রা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় ফুলজোড় ও করতোয়া নদীকে দূষণ ও দখলমুক্ত করার লক্ষ্যে দুই দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক পদযাত্রা কর্মসূচি সম্পন্ন হয়েছে। স্থানীয় ভূমিহীন সংগঠনের আয়োজনে এবং ‘নিজেরা করি’ সংস্থার সহযোগিতায় এই সচেতনতামূলক কর্মসূচিটি বাস্তবায়িত হয়।

ফুলজোড় নদীতীরবর্তী কুটিরচর গ্রামে গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে এই পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর ওইদিন দুপুরে ধানগড়া পূর্বপাড়া এবং সন্ধ্যায় গ্রামসোনাই এলাকায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচির দ্বিতীয় দিনে সকালে রয়হাটি গ্রামে প্রথম পর্বের আয়োজন করা হয় এবং বিকেলে ঘুরকা পুরান বাজারে দিনব্যাপী কার্যক্রমের সমাপ্তি ঘটে।

দুই দিনের এই পদযাত্রায় নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন আলোচনা সভা, জাগরণী গান, নৃত্য পরিবেশনা এবং পরিবেশবিষয়ক গণনাটক মঞ্চস্থ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘নিজেরা করি’ সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকার, কেন্দ্রীয় সাংস্কৃতিক কর্মী ইদ্রিস আলী, বিভাগীয় সংগঠক সাইফুন্নাহার রত্না, বাপার জেলা শাখার আহ্বায়ক দীপক কুমার কর, আছাবুর রহমান ও ফয়সাল বিশ্বাস প্রমুখ।

বক্তারা “নদী বাঁচাও—দেশ বাঁচাও” এই প্রত্যয়কে সামনে রেখে ফুলজোড় ও করতোয়া নদীকে দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করার আহ্বান জানান। তারা নদী রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এই আয়োজনে ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ ও সদস্যসহ স্থানীয় নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ডিমের দাম কিছুটা কমলেও মাছ-মাংসের বাজারে স্বস্তি নেই

সিরাজগঞ্জে নদী রক্ষায় দুই দিনের ব্যতিক্রমী সাংস্কৃতিক পদযাত্রা

প্রকাশিত হয়েছে: ০৮:৫১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬