লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর হালিয়াঘাটি গ্রামের মৃত মহিরের ছেলে নূরণবী (২৮) এবং একই উপজেলার পারকোলা পশ্চিমপাড়া গ্রামের মামুত মন্ডলের ছেলে শফিকুল মন্ডল (৩৬)।

পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে দ্বারিয়াপুর হালিয়াঘাটি এলাকায় অভিযান চালিয়ে নূরণবীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা এবং নগদ ৭৭৫ টাকা উদ্ধার করা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় পারকোলা গ্রামে অভিযান চালিয়ে শফিকুল মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেও ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এই অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, জিজ্ঞাসাবাদে বললেন মোজাফফর

সিরাজগঞ্জের শাহজাদপুরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১২:০০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬