লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক চায় বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে বর্তমানে ভারত যে এই সম্পর্ক বজায় রাখতে খুব একটা আগ্রহী নয়, তা পরিলক্ষিত হচ্ছে। সোমবার সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে কেবল কূটনৈতিক পর্যায়েই আলাপ-আলোচনা চলছে।

স্পিকার বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সৎ প্রতিবেশীসুলভ এবং সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়তে চায়। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে যে ধরনের সম্পর্কের কথা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তা বর্তমান সরকার চায় না। তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র হিসেবে অন্য একটি সার্বভৌম রাষ্ট্রের সঙ্গে মর্যাদাপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

এ সময় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদা দিয়ে একজন প্রধানমন্ত্রী হিসেবে তারা এখনো আমন্ত্রণ জানাননি। এছাড়া ভারতের প্রতি বাংলাদেশের কিছু রিজার্ভেশন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বিশেষ করে, পতিত সরকারের প্রধানমন্ত্রীকে আশ্রয় প্রদান এবং সেখানে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়াকে তিনি সৎ প্রতিবেশীসুলভ আচরণ বলে মনে করেন না।

জনপ্রিয় সংবাদ

দখল হওয়া সরকারি জমি উদ্ধার করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক চায় বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশিত হয়েছে: ১০:০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬