লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্রের আশঙ্কায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নতুন করে চক্রান্তে লিপ্ত হতে পারে উল্লেখ করে সবাইকে সজাগ থাকার তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ছাত্র-জনতার অদম্য প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালালেও ফ্যাসিবাদী শক্তির মধ্যে কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না। তারা অপচেষ্টা চালাতে পারে, তবে কোনোভাবেই সফল হতে পারবে না।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। প্রতিমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, ২০২৪ সালে বিপুলসংখ্যক মানুষকে হত্যা করার পর বিতাড়িত হয়েও দলটি অনুশোচনাহীন রয়েছে, তাই তাদের যেকোনো অপতৎপরতার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে সালাউদ্দিন টুকু আশ্বাস দেন, পূজামণ্ডপ পরিচালনা কমিটি যেভাবে সহায়তা চাইবে, বিএনপির নেতাকর্মীরা সেভাবেই পাশে থাকবেন। পূজা উদযাপন যেন সম্পূর্ণ নির্বিঘ্ন ও নিরাপদ হয়, সে লক্ষ্যে পুলিশ প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় চিকিৎসা ব্যবস্থার পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানে সমন্বয়হীনতা ও দায়িত্ব পালনে ঘাটতি স্পষ্ট বলে উল্লেখ করে তিনি বলেন, সরকার সর্বোচ্চ সহায়তা দিচ্ছে, তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।

টাঙ্গাইল পৌর শহরের যানজট নিরসন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, অটোরিকশার শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসককে বিষয়টি মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। শহরে কোনো বেআইনি যান চলতে দেওয়া হবে না এবং অতিরিক্ত লাইসেন্স দেওয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যানজট নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে সকাল ও বিকেল—দুই শিফটে বিভক্ত করে সবুজ ও লাল রঙের অটোরিকশা চালুর পরিকল্পনা ভাবা হচ্ছে।

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, যিনি জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্বে রয়েছেন। এতে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল এবং পুলিশ সুপার শামছুল আলম সরকার। এছাড়াও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

মোশাররফ করিমের সঙ্গে আবারও নতুন নাটকে নীলাঞ্জনা নীলা

আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্রের আশঙ্কায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০২:৩১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬