লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদে পাস হলো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল ২০২৬

র‌্যাব বিলুপ্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় নতুন কাঠামো তৈরির উদ্দেশ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশনে সংশোধিত আকারে বিলটি পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ।

বিরোধী দলের পক্ষ থেকে বিলটির বিভিন্ন ধারার ওপর আপত্তি জানানো হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিলটি অনুমোদন না করার আহ্বান জানান। তবে বিরোধী দলের আপত্তি ও বক্তব্যের মধ্যেই শেষ পর্যন্ত বিলটি সংসদে পাস হয়।

নতুন এই এসআরবি কাঠামোর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে আরও দক্ষ ও সংগঠিত করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রভাবশালী দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ

জাতীয় সংসদে পাস হলো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল ২০২৬

প্রকাশিত হয়েছে: ১২:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬