লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিহারের মন্দিরে তার ছিঁড়ে আতঙ্ক, পদদলিত হয়ে নিহত ৭

ভারতের বিহার রাজ্যের লাখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে সোমবার সকালে এক মর্মান্তিক পদদলনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাতজন ভক্ত প্রাণ হারিয়েছেন এবং আরও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে। শিবমন্দিরে প্রার্থনা জানাতে এদিন বিপুলসংখ্যক ভক্ত সমবেত হয়েছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, মন্দিরের ভেতরে একটি বৈদ্যুতিক তার হঠাৎ ছিঁড়ে পড়লে ভক্তদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই আতঙ্কের জেরেই মন্দির প্রাঙ্গণে পদদলনের ঘটনা ঘটে।

হুড়োহুড়ির মধ্যে বেশ কয়েকজন আহত হলে তাদের দ্রুত উদ্ধার করে লাখিসরাই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

লাখিসরাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার জানান, বিপুলসংখ্যক মানুষের সমাগমের আশঙ্কায় আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তবে ভিড় ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি ছিল। তার মতে, মানুষের প্রচণ্ড চাপের কারণে মন্দিরের ব্যারিকেডের একটি অংশ ভেঙে পড়ে। এতে একের পর এক মানুষ নিচে পড়ে যান এবং এই প্রাণহানির ঘটনা ঘটে।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

বিহারের মন্দিরে তার ছিঁড়ে আতঙ্ক, পদদলিত হয়ে নিহত ৭

প্রকাশিত হয়েছে: ০৩:৩২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬