লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ার চাকুসহ ছিনতাইকারী গ্রেপ্তার

সিলেট মহানগরীতে পৃথক দুটি অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য এবং সুইচ গিয়ার চাকুসহ এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর সদর কোর্ট ও কাষ্টঘর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সদর কোর্ট এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখান থেকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মো. জামাল হোসেন সবুজকে গ্রেপ্তার করা হয়। সবুজ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকার মো. নুরুজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি, ডাকাতির দুটি, ডাকাতির প্রস্তুতির একটি এবং মাদক আইনে দুটিসহ মোট ৭টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।

এদিকে একই দিন বিকেল ৫টার দিকে নগরীর কাষ্টঘর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে পুলিশ। সেখান থেকে একটি সুইচ গিয়ার চাকুসহ চিহ্নিত ছিনতাইকারী তাজুল ইসলাম রাসেলকে গ্রেপ্তার করা হয়। রাসেল সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে।

শুক্রবার এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

৩৪০ কোটি আয় করেও কেন বছরের বড় ফ্লপ যশের ‘টক্সিক’?

সিলেটে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ার চাকুসহ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬