লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভার পর এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। এই নতুন কমিটি বৈশ্বিক ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর নীতি নির্ধারণ, সমন্বয় এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কাজ করবে।

তামিম ইকবালের নেতৃত্বাধীন এই কমিটিতে সদস্য হিসেবে থাকছেন নামিবিয়া ক্রিকেট বোর্ডের ড. রুডি ভ্যান ভুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।

একই সভায় আইসিসি আরও একটি উপ-কমিটি গঠন করেছে। গভর্ন্যান্স রিভিউ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিসিআইয়ের দেবজিত সাইকিয়া। এই কমিটিতে আরও রয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ড. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক ড. রোজ রিভাজ।

আইসিসির বার্ষিক সাধারণ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে মরিশাসকে আইসিসির ১১১তম সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ক্যারিবীয় ক্রিকেটের সহায়তায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ দেওয়ার অনুমোদন দিয়েছে আইসিসি বোর্ড। এছাড়া, ক্রিকেট কানাডার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে, যা পূরণ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।

শ্রীলঙ্কা ক্রিকেটের বিষয়ে আইসিসি তাদের সংবিধান সংস্কারের অগ্রগতি পর্যালোচনা করেছে এবং দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছে। একই সঙ্গে, আপাতত আইসিসি বোর্ড সভায় শ্রীলঙ্কা ক্রিকেটের কোনো প্রতিনিধি অংশ নিতে পারবেন না। এছাড়া সদস্যপদের শর্ত ভঙ্গের অভিযোগে ফ্রান্স ক্রিকেটকে ‘অন নোটিশ’-এ রাখার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। সবশেষে, আইসিসি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত বিসিবি সভাপতিকে বাংলাদেশের ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল

প্রকাশিত হয়েছে: ০৫:৩১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬