লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে তেলের ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সংঘটিত এই হামলায় জাহাজটির কমপক্ষে ১২ জন ক্রু আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনই ভারতীয় নাগরিক।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার শিকার জাহাজটির নাম এমটি অন পিস। জাহাজটিতে মোট ১৯ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ১৭ জন ভারতীয় নাগরিক। হামলার পর ওমানের কর্তৃপক্ষ দ্রুত আহত নাবিকদের উদ্ধার করে। বর্তমানে তাদের ওমানের খাসাব শহরে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক জলপথে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর একের পর এক হামলা গভীর উদ্বেগের বিষয়। এদিকে এমটি অন পিসে হামলার ঘটনায় কে বা কারা প্রজেক্টাইল ছুড়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা হয়নি। ভারতও হামলার জন্য কোনো পক্ষকে সরাসরি দায়ী করেনি।

জনপ্রিয় সংবাদ

সিটি ব্যাংকে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

হরমুজে তেলের ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

প্রকাশিত হয়েছে: ০৮:০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬