লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ৮০০ টিডিপি সদস্যের ২৪ দিনের অ্যাডভান্সড প্রশিক্ষণের সমাপনী

রাজধানী ঢাকার ৪টি জোনে শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) ২৪ দিন মেয়াদি ‘অ্যাডভান্সড মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা ১ম ধাপ)’ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ জুলাই) এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। একই সাথে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার এবং সবাইকে দেশ ও মানুষের সেবার শপথ বাক্য পাঠ করানো হয়।

ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পরিচালক জনাব মোঃ আসাদুজ্জামান গনী প্রধান অতিথি হিসেবে সশরীরে ও ভার্চুয়ালি যুক্ত থেকে জোন অধিনায়কদের উপস্থিতিতে এই সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করেন। প্রশিক্ষণ শেষে আইন-শৃঙ্খলা রক্ষা ও সমাজ গঠনে উদ্বুদ্ধ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টিডিপি সদস্যদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পূর্ব জোনের ডেমরা ও মতিঝিল; দক্ষিণ জোনের চকবাজার ও কোতোয়ালি; পশ্চিম জোনের পল্লবী ও শেরেবাংলানগর এবং উত্তর জোনের দক্ষিণখান ও গুলশান থানার নির্ধারিত কেন্দ্রগুলোতে এই আয়োজন সম্পন্ন হয়। প্রতিটি জোনে ১০০ জন পুরুষ ও ১০০ জন নারী এই প্রশিক্ষণে অংশ নেন।

রাজধানীর মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে এবং জননিরাপত্তা রক্ষায় টিডিপি প্রশিক্ষণার্থীদের এই আধুনিক প্রশিক্ষণ অগ্রণী ভূমিকা পালন করবে। উল্লেখ্য, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা ও যাতায়াত ভাতা যার যার মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্টে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

ঢাকায় ৮০০ টিডিপি সদস্যের ২৪ দিনের অ্যাডভান্সড প্রশিক্ষণের সমাপনী

প্রকাশিত হয়েছে: ১২:১৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬