লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি কর্মী

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর। সম্পূর্ণ বিনা খরচে দেশটির শ্রমবাজারে যাওয়ার সুযোগ পাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি কর্মী। মালয়েশিয়া সরকারের নীতিগত সম্মতির পর এই সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

শুক্রবার (২৮ আগস্ট) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অগ্রগতির কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই এই কর্মীরা মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে প্রথম বহরটি মালয়েশিয়ায় পাঠানো হবে। এর মাধ্যমেই বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে পুনরায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে।

বিগত সরকারের আমলের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমান সরকারের অধীনে এই শ্রমবাজারকে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক উপায়ে পুনরায় চালুর জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে দুই দেশের মন্ত্রী পর্যায়ের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর এই কার্যক্রমে বাংলাদেশের মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি কাজ করার সুযোগ পাবে। এর মধ্যে ২৫টি এজেন্সিকে মালয়েশিয়া সরকার সরাসরি নির্বাচন করেছে। এছাড়া বাকি ৩১২টি এজেন্সিকে ‘অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়ায় সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলও সক্রিয়ভাবে যুক্ত থাকবে।

জনপ্রিয় সংবাদ

নেপাল ও চীনে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি কর্মী

প্রকাশিত হয়েছে: ০২:৩২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬