লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াশের ‘টক্সিক’ ট্রেলার মুক্তি: সঙ্গে কিয়ারা ও নয়নতারা

অ্যাকশন, প্রতিশোধ, লোভ এবং অন্ধকার অতীতকে উপজীব্য করে নির্মিত ইয়াশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর ট্রেলার প্রকাশিত হয়েছে ৮ আগস্ট। গীতু মোহানদাস পরিচালিত এই ছবিতে ইয়াশকে রায়া ও রুমি নামের দ্বৈত চরিত্রে দেখা যাবে। ট্রেলারে বন্দুকযুদ্ধ, বিস্ফোরণ ও রক্তপাতের পাশাপাশি ক্ষমতার লড়াই, নারীবিদ্বেষ এবং মানসিক দ্বন্দ্বের ইঙ্গিত মিলেছে। বিশেষ করে রায়া ও ‘টক্সিক’-এর মধ্যকার হাতাহাতির দৃশ্য এবং বাবা-ছেলের আদর্শগত সংঘাতের বিষয়টি গল্পের গভীরতাকে তুলে ধরেছে।

ছবিটিতে ইয়াশের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি (নাদিয়া), নয়নতারা (গঙ্গা), তারা সুতারিয়া (রেবেকা), রুক্মিণী বসন্ত (মেলিসা) এবং হুমা কুরেশি (এলিজাবেথ)। সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে এবং পরবর্তীতে হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায় ডাব করা হবে। আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়েই এই বিশাল আয়োজন করা হয়েছে।

২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বেঙ্গালুরু, মুম্বাই, গোয়া, তুতিকোরিন ও জয়পুরে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। কারিগরি দিক থেকেও ছবিটি বেশ সমৃদ্ধ। জাতীয় পুরস্কারজয়ী চিত্রগ্রাহক রাজীব রবি, সংগীত পরিচালক রবি বসরুর, সম্পাদক উজ্জ্বল কুলকার্নি ও প্রোডাকশন ডিজাইনার টি পি আবিদ এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন। এছাড়া অ্যাকশন পরিচালনার দায়িত্বে ছিলেন হলিউডের জন উইক খ্যাত জে জে পেরি, যার সঙ্গে কাজ করেছেন ভারতীয় স্টান্ট বিশেষজ্ঞ অনবড়িব ও কেচা খামফাকদি।

সম্প্রতি ‘মনমোহকা’ শিরোনামের একটি গান মুক্তি পেয়েছে, যেখানে ইয়াশের সঙ্গে তারা সুতারিয়া ও কিয়ারাকে দেখা গেছে। এর আগে ‘তাবাহি’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। ভেঙ্কট কে. নারায়ণ ও ইয়াশ প্রযোজিত ‘টক্সিক’ আগামী ২৬ আগস্ট ২০২৬ তারিখে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রদর্শনীতে মুজিব থাকলেও নেই জিয়া: জামায়াত আমিরের ব্যাখ্যা ও রিজভীর প্রশ্ন

ইয়াশের ‘টক্সিক’ ট্রেলার মুক্তি: সঙ্গে কিয়ারা ও নয়নতারা

প্রকাশিত হয়েছে: ০৫:০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬