লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় যানজট নিরসনে একগুচ্ছ উদ্যোগ গ্রহণ

সাতক্ষীরা জেলা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে গঠিত উপ-কমিটির প্রথম সভা মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এই সভায় যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন যে, গৃহীত উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে শহরের যানজট পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, বাস মালিক সমিতির সভাপতি আব্দুস সোবহান খোকন ও সহসভাপতি খোরশেদ আলম আলী, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, ট্রাফিক পরিদর্শক গৌরাঙ্গ পাল এবং সার্জেন্ট মুকুল হোসেন।

যানজট নিরসনে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্যে রয়েছে পৌরসভার প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে অনুমোদনহীন ইজিবাইকের প্রবেশ নিয়ন্ত্রণ করা। বর্তমানে পৌরসভার অনুমোদিত ৯১৮টি ইজিবাইক ছাড়া অন্য সব ইজিবাইক ও মোটরভ্যান নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বাঁকাল থেকে পাকাপোল মোড় পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলমান রয়েছে।

যান চলাচল স্বাভাবিক রাখতে সভায় আরও কিছু কঠোর নির্দেশনার কথা উল্লেখ করা হয়। এখন থেকে দিনের বেলায় শহরের অভ্যন্তরীণ সড়কে ট্রাক প্রবেশ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি আশাশুনি ও কালীগঞ্জগামী বাসগুলোকে শহরের ভেতরে অহেতুক দাঁড়িয়ে না থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং লাবসা বাইপাস এলাকায় দ্রুত বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া শহরের ডে-নাইট কলেজ মোড় এবং সরকারি কলেজ সড়কের সংস্কারকাজ দ্রুত শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজসহ ৭ বাংলাদেশি ক্রিকেটার

সাতক্ষীরায় যানজট নিরসনে একগুচ্ছ উদ্যোগ গ্রহণ

প্রকাশিত হয়েছে: ০৫:০০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬