লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গুরুত্ব দিচ্ছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। মিডল ইস্ট আইয়ের বরাতে এই তথ্য জানা গেছে।

ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'না, এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।' তিনি আরও বলেন, 'আমরা এখনই তাদের সঙ্গে আলোচনা করছি। আমার মনে হচ্ছে, দিন যত যাচ্ছে তারা ততই আলোচনাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। এর কারণটা হয়তো সবার কাছেই পরিষ্কার।'

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল যে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানের প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং এটি 'অপারেশন এপিক ফিউরি'-এর চেয়েও বড় হতে পারে বলে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, 'আমি একটি বড় আকারের হামলার কথা বিবেচনা করছি। আগের যেকোনো সময়ের চেয়ে বড় হতে পারে সেটি। সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি আছি। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন।'

তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং নতুন কোনো সামরিক নির্দেশও জারি করা হয়নি। ট্রাম্প নিজেও আলোচনার বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া

ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গুরুত্ব দিচ্ছে: ট্রাম্প

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬