লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে এফ-৩৫ বিক্রির ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জেরে তুরস্কের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়াশিংটন। মঙ্গলবার ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছানোর আগে সাংবাদিকদের তিনি জানান, আঙ্কারার ওপর থেকে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনার কথাও জানিয়েছেন ট্রাম্প। ২০২০ সালে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার দায়ে তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকে বাদ দিয়েছিল যুক্তরাষ্ট্র। সে সময় তুরস্ক যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অবৈধ ও অন্যায্য বলে সমালোচনা করেছিল।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তুরস্ক সফরে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এই সিদ্ধান্তের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আইনি ও কংগ্রেসের বাধা এখনো পুরোপুরি কাটেনি। তবে ট্রাম্প বিষয়টি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেছেন, এটি এমন একটি সিদ্ধান্ত যা আমরা নিতে যাচ্ছি। এছাড়া আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ট্রাম্পের দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও আলোচনার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বহিষ্কারের পরও এমপি পদে গাজী নজরুল, দলীয় পরিচয় অনিশ্চিত

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে এফ-৩৫ বিক্রির ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত হয়েছে: ০৩:৩৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬