লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদীর শিবপুরে এইচএসসি পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের বাজনব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই পরীক্ষার্থী হলেন শিবপুরের আব্দুল মান্নান ভূইয়া কলেজের শিক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিজ (২২)। এদের মধ্যে স্বাধীনের বাড়ি বাদুয়ারচরের পুরানপাড়ায় এবং নাফিজের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজে আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছিল। শনিবার ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। পথে বাজনব এলাকায় পৌঁছালে শিবপুরগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানিয়েছেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১০:৪৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬