লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী ও এক মন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন করে আরও একজন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। এর ফলে একই মন্ত্রণালয়ে এখন থেকে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে নীতি নির্ধারণী দায়িত্বে থাকবেন একজন পূর্ণমন্ত্রীও।

গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। এরপর মধ্যরাতে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

নতুন এই নিয়োগের আগে থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন শামা ওবায়েদ ইসলাম। আর এই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্বে রয়েছেন খলিলুর রহমান।

নতুন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় থাকছেন একজন পূর্ণমন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী ও এক মন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৬:৩১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬