লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা: নিহত অন্তত ৭

ইউক্রেনীয় বাহিনীর নজিরবিহীন ড্রোন হামলায় উত্তাল হয়ে উঠেছে রাশিয়া। রুশ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের সবচেয়ে বড় এই হামলায় ইউক্রেন ৮২২টি ড্রোন ব্যবহার করেছে। এই ব্যাপক হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন।

মস্কো অঞ্চলের গভর্নর জানিয়েছেন, সাম্প্রতিক সময়ের মধ্যে রাশিয়ার রাজধানীর ওপর এটি ছিল অন্যতম বড় ড্রোন হামলার ঘটনা। মস্কোর কেন্দ্র থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে কোলোদিনো এলাকায় অবস্থিত রাশিয়ার জনপ্রিয় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও ড্রোন আঘাত হেনেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, এই গুদামে হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গুদামটিতে আগুন এবং আকাশজুড়ে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। এছাড়া মস্কো অঞ্চলে ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ অঞ্চলেও রাতভর হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় গভর্নরের তথ্যমতে, এই অঞ্চলে ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। পাশাপাশি ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে একটি বেসামরিক বাসে ড্রোন হামলা চালানো হলে এক নারী নিহত হন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এই সর্বশেষ হামলার ফলে রাশিয়ার ‘অ্যামাজন’ হিসেবে পরিচিত ওয়াইল্ডবেরিজের ১০টি বৃহত্তম লজিস্টিকস কেন্দ্রের মধ্যে সাতটিই অচল হয়ে পড়েছে। ইউক্রেন এর আগেও জানিয়েছে যে, রুশ সেনাবাহিনীর সামরিক সরঞ্জাম সরবরাহব্যবস্থা ব্যাহত করাই এসব লজিস্টিকস কেন্দ্রগুলোতে হামলার মূল উদ্দেশ্য।

এদিকে ইউক্রেনের ভূখণ্ডেও রাশিয়ার পাল্টা হামলায় অন্তত সাতজন নিহত এবং ৩৯ জনের বেশি মানুষ আহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করেছে, যার বিপরীতে ইউক্রেনও রাশিয়ার গভীরে ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, জিজ্ঞাসাবাদে বললেন মোজাফফর

রাশিয়ায় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা: নিহত অন্তত ৭

প্রকাশিত হয়েছে: ০৪:১৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬