লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিভিন্ন স্থাপনায় টানা নবম রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা থেকে এই নতুন দফার হামলা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে হামলায় ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই এই অভিযান অব্যাহত রাখা হয়েছে। সিএনএনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সোমবার স্থানীয় সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই হামলা দেশটির একাধিক শহরে আঘাত হেনেছে। এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এছাড়া ওমান উপসাগর তীরবর্তী চাবাহার ও কোনারাক, পারস্য উপসাগর উপকূলের বন্দর মাহশাহর ও বন্দর ইমাম খোমেনি, হরমুজ প্রণালির উপকূলীয় শহর জাস্ক ও সিরিক এবং বন্দরনগরী বুশেহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমও এসব এলাকায় হামলা ও বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই হতাহত বা ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। একইভাবে, অভিযানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু বা ফলাফল সম্পর্কে যুক্তরাষ্ট্র বিস্তারিত কোনো তথ্য জানায়নি। মধ্যপ্রাচ্যে চলমান এই ধারাবাহিক উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

রংপুর ও দিনাজপুরে দুই দিনে ১০৯ রাউন্ড গুলি উদ্ধার, জনমনে উদ্বেগ

ইরানের বিভিন্ন স্থাপনায় টানা নবম রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

প্রকাশিত হয়েছে: ০৬:১৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬