লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করল পররাষ্ট্র দপ্তর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মাত্রা বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত শনিবার দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং যেকোনো সময় পরিস্থিতির আরও অবনতি হতে পারে। বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল ও আকাশপথ সাময়িকভাবে বন্ধ হওয়ার ফলে আন্তর্জাতিক ভ্রমণে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা বা নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করতে এবং জরুরি অবস্থায় দ্রুত নিকটস্থ দূতাবাসের সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, গত শুক্রবার জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। এর ফলে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে সরকারি হিসেবে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে কোনো মন্তব্য না করলেও পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান। এরপর তার নির্দেশনায় সেন্টকম ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানোর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের দাবি, নিহত সেনাদের মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার রাতে কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, তবে আগের সাত রাতের তুলনায় এর তীব্রতা কিছুটা কম ছিল।

জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার, শুরু হলো প্রশাসনিক কার্যক্রম

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করল পররাষ্ট্র দপ্তর

প্রকাশিত হয়েছে: ০১:০১:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬