লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক সতর্কবার্তায় মার্কিন দূতাবাস উল্লেখ করেছে যে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি এখনো বেশ জটিল। পরিস্থিতির যেকোনো সময় অপ্রত্যাশিত অবনতি ঘটার আশঙ্কাও রয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে বর্তমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হওয়া এবং ভ্রমণসংক্রান্ত বিভিন্ন ধরনের বিঘ্নের বিষয়েও নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটেই সৌদি আরবে মার্কিন নাগরিকদের জন্য এই সতর্কতা জারি করা হলো।

বুধবার (২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া

সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কবার্তা

প্রকাশিত হয়েছে: ১২:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬