লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন সামরিক বিমানের রহস্যময় অবতরণ

ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় সকাল প্রায় ৭টার দিকে রাশিয়ার রাজধানী মস্কোর ভনুকোভো বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। মার্কিন নিবন্ধিত টেইল নম্বর ০৭-৭১৮১-এর বড় আকারের বোয়িং গ্লোবমাস্টার বিমানটি লাতভিয়ার রাজধানী রিগা থেকে সরাসরি মস্কোর উদ্দেশে উড়ে যায়। তবে বিমানটিতে যাত্রী বা কোনো পণ্য ছিল কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই অবতরণের বিষয়ে ক্রেমলিন জানিয়েছে, বিমানটির মস্কোয় আসা নিয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, বিমানটি ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছে অবস্থিত ক্যাম্প স্প্রিংস বিমানঘাঁটি থেকে রিগায় পৌঁছেছিল। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সর্বশেষ মার্কিন নিবন্ধিত কোনো জেট বিমান ইউরোপ থেকে সরাসরি রাশিয়ায় গিয়েছিল। সেই বিমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাশিয়ায় গিয়েছিলেন।

গত সপ্তাহে ক্রেমলিন জানিয়েছিল, উইটকফ ও কুশনারের মস্কো সফর সম্পর্কে তাদের কাছে এখনো কোনো তথ্য নেই। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনা দীর্ঘ সময় ধরে অনেকটাই স্থবির হয়ে আছে। এর ওপর ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুই দেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন সামরিক বিমানের রহস্যময় অবতরণ

প্রকাশিত হয়েছে: ০১:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬