লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা

হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইরানে ফের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক জলপথে বেসামরিক নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজে হামলার ‘চড়া মূল্য’ আদায় করতেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মঙ্গলবার এক বিবৃতিতে এই সামরিক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক নৌযানে হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতেই তারা এই ‘শক্তিশালী’ অভিযান শুরু করেছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও) জানিয়েছে, গত সোমবার ও মঙ্গলবার—এই ২৪ ঘণ্টার ব্যবধানে হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন এক কর্মকর্তা এই ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করে ইরানকে এর পরিণাম ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন।

এদিকে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মার্কিন এই সামরিক হামলাকে গত মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান এর বিপরীতে ‘প্রয়োজনীয় ও দৃঢ় পদক্ষেপ’ গ্রহণ করবে।

ইরানের এই হামলার নিন্দা জানিয়েছে কাতার ও সৌদি আরব। দেশ দুটি জানিয়েছে, হরমুজ প্রণালি বা এর কাছাকাছি এলাকায় তাদের পতাকাবাহী একটি করে ট্যাংকার হামলার শিকার হয়েছে এবং এর জন্য তারা ইরানকেই দায়ী করছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬