লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন হামলায় ইরানে ৭ সেনা ও ৩০ বেসামরিক নাগরিক নিহত

ইরানের অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় মোট ৩৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দেশটির একটি সামরিক ঘাঁটিতে ৭ জন সেনা সদস্য এবং দক্ষিণাঞ্চলে অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের ৩৮৮তম ব্রিগেডের ঘাঁটিতে একাধিক মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ইরানি সেনাবাহিনীর ভাষ্যমতে, হামলায় ঘাঁটির ব্যারাক, সেন্ট্রি পোস্ট এবং অতিথিশালা লক্ষ্যবস্তু করা হয়। এতে ৭ সেনা সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হন। তবে সেনাবাহিনীর দাবি, ঘাঁটির নিষ্ক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা বা ‘প্যাসিভ ডিফেন্স’ সক্রিয় থাকায় ক্ষয়ক্ষতির মাত্রা অনেকটাই সীমিত রাখা সম্ভব হয়েছে। এই হামলাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ হিসেবে অভিহিত করে তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে, সঠিক সময়ে ও কঠোর ভাষায় এই ধৃষ্টতার জবাব দেওয়া হবে।

একই সময়ে ইরানের সরকারি মুখপাত্র ফারিমা মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, গত কয়েক দিনে দেশটির দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক অভিযানে অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, সরকার দেশের জনগণকে রক্ষায় সর্বশক্তি নিয়োগ করবে। তিনি ইরানের দক্ষিণাঞ্চলকে দেশের ‘স্পন্দিত হৃদয়’ হিসেবে উল্লেখ করেন। তবে এই প্রাণহানির দাবির বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং হামলার দাবিগুলো স্বতন্ত্র কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ

চীনের প্রভাব রুখতে ট্রাম্প প্রশাসনের নতুন কোটি ডলারের কর্মসূচি

মার্কিন হামলায় ইরানে ৭ সেনা ও ৩০ বেসামরিক নাগরিক নিহত

প্রকাশিত হয়েছে: ০৮:০০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬