লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় সোয়া কোটি টাকা লুট: পেশাদার ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় একটি পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ইলিয়াস শিকদার, জাফর, মো. রবিউল ইসলাম ওরফে রুবেল, মিন্টু রাড়ী ও সাগর বাড়ৈ। পুলিশের দাবি, এ ঘটনায় সরাসরি ৮ থেকে ১০ জন জড়িত এবং তারা একটি পেশাদার ডাকাত চক্রের সদস্য।

শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া চারটি ৭ দশমিক ৬৫ মিমি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি, র‍্যাবের ভুয়া পরিচয়পত্র, ভেস্ট, ক্যাপ, ওয়াকিটকি, হাতকড়া, বিভিন্ন নম্বর প্লেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, গত ৯ জুলাই সকালে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে ডিএল পেট্রোল পাম্পের কর্মীদের কাছ থেকে এই লুটের ঘটনা ঘটে। পেট্রোল পাম্পের তিন কর্মী একটি কাভার্ড ভ্যানে করে টাকা নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের একটি ব্যাংকে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে আসা ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে ও চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে ঘটনাস্থলে আটজনকে দেখা গেছে এবং জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে এ ঘটনায় আরও দুজন ছিল। বর্তমানে পলাতক ৬ থেকে ৭ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তার সাগর বাড়ৈর বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে এবং তিনি পেশাদার ছিনতাইকারী। এছাড়া রুবেলের বিরুদ্ধে চারটি, মিন্টুর বিরুদ্ধে তিনটি, জাফরের বিরুদ্ধে দুটি এবং ইলিয়াসের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ডিবির তথ্যমতে, সাগরকে পোস্তগোলা থেকে ৯ লাখ টাকা ও রুবেলকে যাত্রাবাড়ীর কাজলারপাড় থেকে ৩ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়। বাকিদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার আরও বলেন, লুটের টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছিল। ঘটনার মূল হোতা এখনো পলাতক, তাকে গ্রেপ্তার করা গেলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তদন্তের স্বার্থে তার নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। এছাড়া পেট্রোল পাম্পের কেউ এই ঘটনায় জড়িত থাকার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

পাবনায় ভ্যান নিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

উত্তরায় সোয়া কোটি টাকা লুট: পেশাদার ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০২:৩৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬