লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাইরাল বিজয় ও তৃষার নতুন ভিডিও

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত এক অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের উপস্থিতি বেশ আলোচনার জন্ম দিয়েছে। শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিজয় জাতীয় পতাকা উত্তোলন করেন।

অনুষ্ঠানে তৃষা কৃষ্ণন সামনের সারিতে বিজয়ের বাবা-মার পাশে বসে ছিলেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন তার মা উমা কৃষ্ণনও। অনুষ্ঠানের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। বিশেষ করে সান নিউজের প্রকাশ করা একটি ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। ভিডিওটিতে দেখা যায়, মুখ্যমন্ত্রী বিজয় সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে জিপে করে যাওয়ার সময় তৃষা তাকে স্যালুট জানাচ্ছেন এবং এ সময় দুজনকেই বেশ হাসিমুখে দেখা গেছে।

দীর্ঘদিন ধরেই বিজয় ও তৃষাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুঞ্জন ও ব্যক্তিগত সম্পর্কের কানাঘুষা চলছে। তবে এই বিষয়ে তারা কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, বিজয় ও তৃষা ‘ঘিল্লি’, ‘থিরুপাচি’, ‘আথি’, ‘কুরুভি’ এবং ‘লিও’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন।

জনপ্রিয় সংবাদ

তাইওয়ানে সামরিক আগ্রাসন কি শি জিনপিংয়ের ক্ষমতার অবসান ঘটাবে?

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাইরাল বিজয় ও তৃষার নতুন ভিডিও

প্রকাশিত হয়েছে: ০৪:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬