লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি হিসেবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

ইসি সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, এই ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার জন। গতবারের তুলনায় এবার ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার জন বৃদ্ধি পেয়েছে। ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নাম এই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভোটার তালিকা আইন ২০০৯ অনুসরণ করে নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশের পর নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি, আপত্তি ও সংশোধনের সুযোগ দিয়েছিল। ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয় এবং ২৪ আগস্ট পর্যন্ত এ সংক্রান্ত আবেদন গ্রহণ করা হয়। ২৭ আগস্টের মধ্যে আবেদনগুলো নিষ্পত্তির পর ২৮ আগস্টের মধ্যে তালিকায় প্রয়োজনীয় সংযোজন করা হয়েছে।

নির্বাচন কমিশন আগামী সেপ্টেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা করছে। এরপর নভেম্বর মাস থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করার লক্ষ্য রয়েছে সংস্থাটির। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

এনবিআরে বড় রদবদল: একযোগে ৩৬ কর কর্মকর্তার নতুন কর্মস্থলে বদলি

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন

প্রকাশিত হয়েছে: ১০:০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬