লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটের ক্ষেতলালে যুবককে পিটিয়ে হত্যা, আহত ১

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বাদশা (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই নৃশংস ঘটনায় মাজেদুল ইসলাম (২২) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার ভোরে উপজেলার মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় রাস্তার ওপর তাদের পড়ে থাকতে দেখেন স্থানীয় মাছ শিকারি নাজমুল, আসাদুল ও কুদ্দুস। তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদশার মরদেহ উদ্ধার করে এবং আহত মাজেদুলকে চিকিৎসার জন্য পাঠায়।

আহত মাজেদুল জানান, গত শুক্রবার বিকেলে জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে তাদের তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়। এরপর রাত ১১টার দিকে পদ্মপুকুর এলাকায় নিয়ে গিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলা হয়। গভীর রাত পর্যন্ত পার্শ্ববর্তী এলাকার ৯ জন ব্যক্তি তাদের ওপর অমানবিক নির্যাতন চালায়। একপর্যায়ে মাজেদুল জ্ঞান হারিয়ে ফেলেন। ভোরে জ্ঞান ফেরার পর তিনি পাশে বাদশার মরদেহ দেখতে পান। মাজেদুল জানিয়েছেন, হামলাকারীদের নাম তিনি না জানলেও দেখলে চিনতে পারবেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, আহত মাজেদুলকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহত বাদশার মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১২: ২৫আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১২: ২৬

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, জিজ্ঞাসাবাদে বললেন মোজাফফর

জয়পুরহাটের ক্ষেতলালে যুবককে পিটিয়ে হত্যা, আহত ১

প্রকাশিত হয়েছে: ০৬:৩০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬