লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুনর্গঠনের পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনতে যাচ্ছে দলটি। বর্তমানে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের কাজ চলছে এবং যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দলীয় সূত্র চ্যানেল ২৪-কে বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন কমিটির প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব পদের পাশাপাশি দুইজন করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদ রাখার পরিকল্পনা রয়েছে। এছাড়া রাজনৈতিক পর্ষদের বাকি ১০ জন সদস্য যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

দলের বর্তমান সাংগঠনিক দায়িত্বে থাকা হাসনাত আবদুল্লাহ (মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী (মুখ্য সমন্বয়ক) তাদের বর্তমান অবস্থানে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন কমিটির সদস্যদের নাম এবং সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন সম্পর্কে বিস্তারিত তথ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

জনপ্রিয় সংবাদ

পুনর্গঠনের পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি

পুনর্গঠনের পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬