লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আপিল শুনানি শেষে ৪১৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, মোট বৈধ প্রার্থী ২২৫৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। গতকাল শেষ হওয়া এই আপিল প্রক্রিয়ায় ৪১৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।
এর ফলে বৈধ প্রার্থীর তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন তারা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সর্বশেষ হিসাব অনুযায়ী এখন পর্যন্ত মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৫৩ জন।
আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে। এই সময়ের মধ্যে প্রার্থীরা চাইলে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে পারবেন। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার, শুরু হলো প্রশাসনিক কার্যক্রম

আপিল শুনানি শেষে ৪১৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, মোট বৈধ প্রার্থী ২২৫৩

প্রকাশিত হয়েছে: ০৩:২৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬