লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেল চক্রের ৯ সদস্য গ্রেপ্তার!

অনলাইন ডেস্ক :
কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০টি মোটরসাইকেল উদ্ধার এবং চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে কুড়িগ্রাম সদর এলাকার বিভিন্ন স্থান থেকে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে ১৭ জানুয়ারি নিউরন ডায়াগনস্টিক সেন্টার এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের সদস্যদের শনাক্ত করা হয়।
অভিযান চালিয়ে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থান থেকে আরও সাতজনকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, চক্রটি বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে কম দামে বিক্রি করত এবং পরে ভুয়া কাগজপত্র তৈরি করে সেগুলো বেশি দামে বিক্রির চেষ্টা করত। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে কিছু ইতোমধ্যে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকিগুলোর মালিকানা যাচাই প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে একাধিক মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেল চক্রের ৯ সদস্য গ্রেপ্তার!

প্রকাশিত হয়েছে: ১২:৩৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬