লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে শিশুদের প্রাণবন্ত ক্রীড়া উৎসব: ১০ম বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

কুড়িগ্রাম, অনলাইন ডেস্ক নিউজ:

শিশুদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শুক্রবার সকালে খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী নানা ক্রীড়া ইভেন্টে অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সভাপতি ড. খায়রুল আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব মো. মুজিবুর রহমান বীরবল, বিভাগীয় সচিব মো. আসাদুজ্জামান এবং সহ-শিক্ষা সচিব মো. রেজাউল করিম।
সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. ফারুক হোসেন আহমেদ।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই ক্রীড়া আয়োজনে জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্কুল থেকে প্রায় ২১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানজুড়ে উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও সুধীজনরা।

জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার, শুরু হলো প্রশাসনিক কার্যক্রম

কুড়িগ্রামে শিশুদের প্রাণবন্ত ক্রীড়া উৎসব: ১০ম বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত হয়েছে: ০৯:২৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬