লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চারজন মাদক কারবারিকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)

যশোরের শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোনসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।

মোঃ মিলন হোসেন :  যশোর শার্শা উপজেলা প্রতিনিধি

​বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে ২১ বিজিবির অধীনস্থ গোগা বিওপির একটি চৌকস টহল দল এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

​আটককৃতরা হলেন— যশোর জেলার শার্শা থানার গোগা গ্রামের আবুল হোসেনের মেয়ে মোসাঃ আসমা খাতুন (৩৭), ইসমাইলের ছেলে মোঃ ইকবাল কবির (৪৭), নুরালী ওস্তাগরের ছেলে আনারুল ইসলাম (৪০) এবং মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ আরিফুল (২৫)।

​খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদক ও যেকোনো ধরনের চোরাচালান রোধে দীর্ঘদিন ধরে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়।

​তিনি আরও জানান, দেশের সীমান্তে মাদক ও অন্যান্য চোরাচালান সম্পূর্ণ বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চারজন মাদক কারবারিকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)

প্রকাশিত হয়েছে: ০৫:১৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬