লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীগঞ্জে তেল পাম্পে দায়িত্ব পালনকালে ইউএনওর ওপর হামলা, মামলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে তেল পাম্পে দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

‎গতকাল শনিবার (২৫ এপ্রিল) রাতে দেবীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এতে ২৫ জনের নাম উল্লেখ করে আরও ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

‎থানা সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট তেল পাম্পে জ্বালানি বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর থেকেই পেট্রোল সরবরাহের খবরে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন পড়ে। বেলা সাড়ে ১২টার দিকে সরবরাহ কার্যক্রম পরিদর্শনে সেখানে যান ইউএনও সবুজ কুমার বসাক।

‎এ সময় তিনি ফুয়েল কার্ড, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে নির্দেশ দেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই মোটরসাইকেল চালককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

‎এর পরপরই লাইনে থাকা কয়েকজন মোটরসাইকেল চালক হট্টগোল শুরু করে। একপর্যায়ে তারা ইউএনও ও তার সঙ্গে থাকা আনসার সদস্যদের দিকে তেড়ে আসে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনওকে দ্রুত পাশের একটি বাড়িতে সরিয়ে নেওয়া হয়।

‎এ সময় আনসার সদস্য তৈয়বুর রহমানকে মারধর করা হয় এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

‎দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানিয়েছেন, এ ঘটনায় মামলা রুজু হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

দেবীগঞ্জে তেল পাম্পে দায়িত্ব পালনকালে ইউএনওর ওপর হামলা, মামলা

প্রকাশিত হয়েছে: ০২:১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬