লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি নাসের বাবুল, সম্পাদক মোকবুলার রহমান

অনলাইন নিউজ:

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় পঞ্চগড় ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার নির্বাহী সভাপতি ইয়াকুব আলী। এতে জেলার পাঁচ উপজেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাসের বাবুল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোকবুলার রহমান।
আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাহী সভাপতি ইয়াকুব আলী। পরে শিক্ষকরা নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেন।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নাসের বাবুল বলেন, সকল শিক্ষকবৃন্দের মতামত ও পরামর্শের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সাধারণ সম্পাদক মোকবুলার রহমান বলেন, আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় জেলার সকল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শিক্ষকদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।
নির্বাহী সম্পাদক কাজী আওলাদ হোসেন বুলবুলও তাকে নির্বাচিত করায় শিক্ষকদের ধন্যবাদ জানান।
শেষে উপস্থিত শিক্ষকরা নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান পড়ে আহত শিক্ষার্থী

পঞ্চগড়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি নাসের বাবুল, সম্পাদক মোকবুলার রহমান

প্রকাশিত হয়েছে: ০৫:০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬